ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে দূর্বৃত্তের দেয়া আগুনে, দুটি খড়ের গাদা পুড়ে ছাই

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৭২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে দিরাজতুল্লা মৃধা পাড়া এলাকার স্থানীয় ঈদগাহ মাঠে খড়ের গাদায় অগ্নিসংযোগ দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ মে) দিবাগত রাত ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাপাড়া গ্রামে মো. ইসলাম শেখের খড়ের গাদায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসলাম শেখ ওই গ্রামের মো. মজিদ শেখের ছেলে। আগুন লাগার পরে প্রথমে গ্রামবাসী এবং পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার দিরাজতুল্লা মৃধাপাাড়া গ্রামের ঈদগাহ মাঠে ক্ষতিগ্রস্ত ইসলাম শেখ খড় শুকিয়ে বড় দুটি গাদা দিয়ে রেখেছিলেন। শনিবার মধ্যরাত ৩টার দিকে দুটি খড়ের গাদায় আগুন লেগে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে। আগুন দেখে আশপাশে থাকা গ্রামবাসীরা একত্র হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শত্রুতার জেরে এই আগুনের ঘটনা জানিয়ে ভুক্তভোগী মো. ইসলাম শেখ বলেন, আগুন লাগার কয়েক মিনিট পর আমরাসহ আশপাশের লোকজন এসে আগুন নেভাতে থাকি, পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ধরণা করছি শত্রুতা করেই কেউ আগুন লাগিয়েছে। তাছাড়া এখানে ফাঁকা ঈদগাহ মাঠে কেন আগুন লাগবে। আমরা এর সঠিক বিচার চাই।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. মিলন হোসেন বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ধরণা করছি সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গোয়ালন্দে দূর্বৃত্তের দেয়া আগুনে, দুটি খড়ের গাদা পুড়ে ছাই

আপডেট সময় : ০৮:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪