গোয়ালন্দে জিয়া স্মৃতি সংসদের বৃক্ষরোপণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৩১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আলোচনা সভা করেছে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখা।
শনিবার (২৬ জুলাই) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. শাহিন মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা। বক্তব্য রাখেন উপদেষ্টা সোবান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন মৃধা, সহসভাপতি আবুল হাসেম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা, মহিলা শাখার সভানেত্রী মোছাঃ ববি আজাদ, ছোট ভাকলা ইউনিয়ন ও অন্যান্য ইউনিয়নের নেতাকর্মীরা।
বক্তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। তারেক রহমানও পরিবেশ রক্ষায় এই কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।
বক্তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। আলোচনা সভা শেষে কার্যালয়ের সামনে একটি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।



















