ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোয়ালন্দে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকা কার্যক্রম উদ্বোধন

মো: সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৭১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৫ অক্টোবর) গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি গার্লস স্কুলে এই কার্যক্রম উদ্বোধন করেন। রাজবাড়ী এক আসনের সংরক্ষিত মহিলা এমপি ছালমা চৌধুরী রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হকের সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরমেয়র নজরুল ইসলাম মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর এমওডিসি ডাঃ রুহুল আমিন, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবজিত কুমার দাশ,এমপিটিআই রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার, মৃদুলা বিশ্বাসসহ শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

জানাযায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভির সহায়তায় এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
৫ম থেকে ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছরের কিশোরীরা Vaxepi অ্যাপ অথবা vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে এ টিকা নিতে পারবে।

টিকাদান প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক বলেন, প্রতিটি ভায়ালে ভ্যাকসিনের দুটি ডোজ থাকে, যা দুজন কিশোরীকে দেওয়া হবে। এটি এক ডোজের টিকা, যা মাংসপেশিতে দেওয়া হয়। এটা ভবিষ্যতে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখবে।

গোয়ালন্দে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকা কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০২:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩