গোয়ালন্দে গরু চোর চক্র পুলিশের হাতে ধরা
- আপডেট সময় : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩৯১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালঘর থেকে গত ২৬ মার্চ রাতে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা। জবাই করা গরুটির বাম পাশের দুটি রানের টুকরা নিয়ে গেলেও বাকি মাংস এবং জবাই করা গরু ও ছুরি রেখে পালিয়ে যায়।
ঘটনাটি গত শনিবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকার হুকুম মাতবরের পাড়ায় মো. সামছু ড্রাইভার বাড়িতে চুরির ঘটনা ঘটে।
পুলিশি অভিযানে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে থানা পুলিশের একটি দল। এরফলে গত ৩১শে মার্চ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোঃ শামীম শেখ (২৫) ও সবুজ শেখ (১৯) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। আজ শনিবার (১ এপ্রিল) অপর আসামি মোঃ হারুন বেপারি (২৭) কে গ্রেফতার করে। এবং সেই সাথে গরু জবাই য়ের কাজে ব্যাবহ্রত ছুড়ি উদ্ধার করে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তারা আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।



















