ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে গণঅভ্যূথানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৭৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল এগারোটায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সঞ্চলনায় স্মরণ সভার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার প্রদীপ, উপজেলা সমাজ সেবা কর্মক্রতা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবীর হোসেন প্রমূখ।

এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে গোয়ালন্দ উপজেলায় মোট ৮জন আহত হয়েছেন। তারা তাদের বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন। জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতরা সেই ভয়াল দিনের বর্ননা করেন।

বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে গণঅভ্যূথানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

আপডেট সময় : ০৩:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪