গোয়ালন্দে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অল্পতে রক্ষা পেল পরিবারের ১০ প্রাণ
- আপডেট সময় : ১১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৪২৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পরিকল্পিতভাবে সারাবাড়িতে পেট্রোল ছিটিয়ে ও রশি টানিয়ে ঘড়ের মধ্যে আগুন প্রবেশ করানো এবং বাড়ির চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পরিবার পুলিশকে খবর দিলে আগুনে ব্যাবহৃত ১০ টি পেট্রোল ভরতি বোতল ও রশি উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার (২৩ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হুকুম মাতব্বরের পাড়ায় ঘটনাটি ঘটে।
পরিবারের পক্ষ থেকে মো.সাহাজান শেখ বলেন, আমাদের বাড়ি মেরামতের কাজ চলছে। আমরা পরিবারে সংখ্যায় বেশি হওয়ায় ছেলে সন্তান গুলো উপরে ও আমি এবং আমার সহধর্মিণীকে নিয়ে বিছানা করে নিচে ঘুমাই। হঠাৎ দেখি দরজার নিজ দিয়ে আগুন জলজল করছে। আমি চিৎকার দিলে আশেপাশের মানুষ জাগ্রত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
পাশের গ্রামের আরমান শেখ বলেন, মাঝরাতে আগুন আগুন চিৎকার শুনে দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণ করি। পেট্রোল ভরতি বোতল ও রশি দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে আগুন দেওয়া হয়েছে। আমরা পরে গোয়ালন্দ ঘাট থানাকে আবগত করি।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু বিশ্বাস বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ১০বোতল পেট্রোল ও রশি আলামত হিসাবে পেয়েছি। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।



















