ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোয়ালন্দ ফুটবল একাডেমী’র ক্ষুদে ফুটবলারদের জার্সি উপহার দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৯৫৫ বার পঠিত

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী’র বিভিন্ন বয়সী ৮০ জন ক্ষুদে ফুটবলারদের মাঝে জার্সি উপহার দেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গোয়ালন্দের উৎপাদনমুখী প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সি।

গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন জানান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে প্রতিদিন গোয়ালন্দ ফুটবল একাডেমী বিনামুল্যে ফুটবল প্রশিক্ষণ দিয়ে থাকে। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদ্বয় হঠাৎ একদিন ফুটবল নিয়ে মাঠে উপস্থিত হন। প্রশিক্ষনার্থী ফুটবলারদের বিভিন্ন সমস‍্যার কথা শুনে তিনি তার সন্তান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী মহোদ্বয়কে দিয়ে ক্ষুদে ফুটবলারদের জন‍্য উপহার হিসাবে জার্সি পাঠান। তিনি আরও বলেন, চেয়ারম্যান মহোদ্বয়ের এমন মানবিক কাজের জন‍্য তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে জার্সি উপহার দিতে এসময় উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহকারি কোচ আরিফ হোসেন নারু, সদস্য ও সাবেক ফুটবলার সাইদ মোল্লা, সদস্য মো. এরশাদ মন্ডল প্রমুখ।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমী একটি ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনটি গোয়ালন্দে খেলাধুলায় বিশেষ অবদান রেখে চলছে। এরকম একটি সংগঠনের শিশুদের জন‍্য কিছু একটা উপহার দিতে পেরে ভালো লাগছে। শিশুরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে প্রতিদিন মাঠে আসছে এটা খুবই আনন্দের ব‍্যাপার। গোয়ালন্দের খেলাধুলার জন‍্য যখন যা লাগবে আমরা সাধ‍্যমত চেষ্টা করবো সবার পাশে থাকতে।

জার্সি উপহার পেয়ে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, “সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে গোয়ালন্দ ফুটবল একাডেমী গোয়ালন্দের ফুটবল উন্নয়নে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। যার ফলশ্রুতিতে গোয়ালন্দ ফুটবল একাডেমী সম্প্রতি রাজবাড়ী জেলার মাটিপাড়া একটি বড় টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর এ গৌরবে বড় একটা অনুদান দিয়ে সহযোগিতা করেছিলেন গোয়ালন্দের দানবির ও মানবিক মানুষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি মহোদ্বয়। আজ আবার তিনিই স্বেচ্ছায় আমাদের একাডেমীর ক্ষুদে ফুটবলারদের মধ্যে জার্সি উপহার দিলেন। চেয়ারম্যান মহোদ্বয়ের এমন মানবিক কাজের জন‍্য গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিবারের পক্ষ হতে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

গোয়ালন্দ ফুটবল একাডেমী’র ক্ষুদে ফুটবলারদের জার্সি উপহার দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট সময় : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪