ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১০:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৬৭ বার পঠিত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবী সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

৯ আগস্ট‌ শনিবারদুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলা চত্বর সংলগ্ন ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,হান্নান মাহমুদ, আলম ফরাজি, বাবু অরবিন্দ পাল, মোখলেছুর রহমান ও জহিরুল ইসলাম লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামছ–ই–তাবারিজ রায়হান।

বক্তারা বলেন,“সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, সমগ্র জাতিকে শোকাহত করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবী সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল উপজেলা চ্ত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভিডিও করা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তুহিনকে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে শুক্রবার সকালে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নান্দাইল উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫