ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৬২ বার পঠিত

Oplus_0

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে আনসার ও ভিডিপি কর্মকর্তার উদ্যোগে সমগ্র উপজেলা ব্যাপি সবুজ বনায়নের জন্য বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন।

এবারে প্রতিপাদ্য বিষয় হল”পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

১৩-০৮-২০২৫ইং তারিখে গোবিন্দগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম এর নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক – প্রশিক্ষিকা ও ভাতাভোগী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ অভিযান মাসব্যাপী সারাদেশে চলবে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এ অভিযানের মাধ্যমে একাধারে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তেমনি জৈববৈচিত্র্য রক্ষা পাবে।

উপজেলার ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সামাজিক বনায়ন গড়ে তোলার লক্ষ্যে সরাসরি খাস ও পতিত জমিতে,সড়কসহ উপজেলা পরিষদ, শিশু পার্ক, আনসার ও ভিডিপি ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য দেশ গড়তে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন।

ট্যাগস :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫