ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গাইবান্ধায় ট্রাকের নিচে হেলপারকে চাপা দিলো চালক : নি-হ-ত হেলপার, চালক পলাতক

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা :
  • আপডেট সময় : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১২৭ বার পঠিত

Oplus_131072

গাইবান্ধায় ট্রাকের নিচে হেলপারকে চাপা দিলো চালক : ঘটনাস্থলে নিহত হেলপার, চালক পলাতক। দুর্ঘনাটি ঘটিয়েছে গাইবান্ধা পৌর শহরের সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সমানে দাঁড়ানো ট্রাকের নিচে ঘুমিয়ে পড়া হেলপার চাপা দিলে ঘটনাস্থালে দেহ হতে মাথা বিচ্ছিন্ন হয়ে নিহত হয়েছে।

নিহত হেলপার রোকনুজ্জামান (২০)। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ২৬ জানুয়ারি বেলা আনুমানিক পৌনে ১২ টায় গাইবান্ধা সদর উপজেলার দুই মাইল এলাকায় সড়ক বিভাগের সামনে দাঁড়ানো ট্রাকের নিচে শুয়ে ছিলেন হেলপার রোকনুজ্জামান। এ সময় ট্রাকটির চালক বিষয়টি বুঝতে না পেরে গাড়িটি স্টার্ট দেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি চলতে শুরু করলে যুবকের মাথার ওপর দিয়েই চাকা চলে যায়, ঘটনাস্থলেই হেলাপারের দেহ হতে মাথা থেতলে বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়। যে ট্রাকটির নিচে শুয়ে ছিলেন তারহার রেজিস্ট্রেশন নম্বর রংপুর-ট ১১-০৪৯৯। পরে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি রেখে পালিয়ে যায় ট্রাকের চালক।

এ ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টির হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও অবিশ্বাস্য। কী কারণে ওই যুবক ট্রাকের নিচে শুয়ে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ের গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমে জানান, ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

গাইবান্ধায় ট্রাকের নিচে হেলপারকে চাপা দিলো চালক : নি-হ-ত হেলপার, চালক পলাতক

আপডেট সময় : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬