ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গর্ভবতী মায়েদের জন্য ‘ফুলকেয়ার’ জরুরি।। রাজবাড়ীতে এসএমসি’র সাইন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞদের মত

শামীম শেখঃ
  • আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৩০ বার পঠিত

রাজবাড়ী জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল মেডিকেল অফিসার ও সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে বুধবার বিকেলে রাজবাড়ীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে সোশাল মার্কেটিং কোম্পানী (এসএসসি)।

সেমিনারে এসএমসি উদ্ভাবিত গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট ‘ফুলকেয়ার’ খুবই জরুরি বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন।

সেমিনারে মূল বক্তব্য তুলে ধরেন রাজবাড়ী জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (সি,সি) ডাক্তার মোঃ শাহ নেওয়াজ।

তিনি বলেন, মানবদেহে ভিটামিন ও মিনারেলের প্রয়োজন অনেক বেশী। শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ।

গর্ভাবস্হায় মায়ের অতিরিক্ত পুষ্টি চাহিদা পূরন এবং গর্ভস্হ শিশুর সঠিক বৃদ্ধির জন্য বাড়তি পুষ্টির প্রয়োজন হয়। তা পূরণ করার জন্য মাকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হয়। কিন্তু অনেক সময় গর্ভবতী মায়েদের পক্ষে পর্যাপ্ত পরিমাণে এসব খাবার গ্রহন করা সম্ভব হয় না। ফলে গর্ভবতী মায়ের শরীরে বিভিন্ন প্রকার ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দেয়। যার কারণে মায়ের স্বাস্থ্য, গর্ভস্হ্য শিশু এবং পরবর্তীতে নবজাতকের স্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

তিনি আরো বলেন, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরনের মাধ্যমে পুষ্টি অবস্থা উন্নয়নের জন্য মালটিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট
ফুলকেয়ার খাওয়াতে হবে। ফুলকেয়ার হলো ১০ টি ভিটামিন ও ৫ টি মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট বা মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যা গর্ভবস্হায় সেবনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর নির্দেশনা ও ফর্মুলায় তৈরী। প্রতিদিন ১টি করে ফুলকেয়ার ট্যাবলেট গর্ভবতী মায়ের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল এর চাহিদা পূরন করে। তিনি স্লাইড শোয়ের মাধ্যমে সকলের কাছে বিষয়টি তুলে ধরেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নূর। তিনি সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে এ বিষয়ে এক সাথে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগে সহকারী পরিচালক মোঃ ইমতিয়াজ ইউনুস, এসএমসি’র কুষ্টিয়া অঞ্চলের সেলস ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজার, হুমায়ূন কবির, প্রোগ্রাম অফিসার মোঃ রকিবুল ইসলাম, এসপিও রেজাউল করিম প্রমূখ।

গর্ভবতী মায়েদের জন্য ‘ফুলকেয়ার’ জরুরি।। রাজবাড়ীতে এসএমসি’র সাইন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞদের মত

আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩