সংবাদ শিরোনাম ::
খোকসায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে ইউএনও
পুলক সরকার-কুষ্টিয়া:
- আপডেট সময় : ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৩০১ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় ব্রজ্রপাতে নিহত মোছাঃ শাকিলা খাতুনের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রিপন বিশ্বাস। নিহতের খবর পাওয়া মাত্র তাৎক্ষনিক তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের হাতে পঁচিশ হাজার টাকার চেক প্রদান করেন।
ঘটনায় জানা যায়, বুধবার (৮’জুন) আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে আহত হয় শাকিলা। প্রতিবেশিরা সেসময় দ্রুত শাকিলাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শাকিলা খাতুন (১২) জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামের আব্দুল মতিনের কন্যা। সে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলো।
শাকিলার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।



















