ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খোকসায় প্রাইভেট কার থেকে লাশ উদ্ধার

পুলক সরকার-কুষ্টিয়া
  • আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১৮৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে প্রাইভেট কার থেকে শামসুজ্জামান নামের একজনে লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫’আগষ্ট) সকাল ৯টার দিকে খোকসা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি ঢাকা নারায়ণগঞ্জ জেলার পঞ্চ পুটি থানার নারায়ণগঞ্জ গ্রামের নুরুদ্দিনের ছেলে শামসুজ্জামান (৫৫)। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন গাড়ি চালক।

স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দীর্ঘসময় টয়োটা এক্স ফিল্ডার গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলে গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে একজনকে শুয়ে থাকতে দেখেন। বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পর ভিতরের ব্যক্তি সাড়া না দেওয়ায় তারা গাড়ির দরজার লক ভেঙে ডাকাডাকি করেও উঠাতে না পেরে খোকসা থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ লাশ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, নিহত ব্যক্তি একজন গাড়ি চালক ইতোপূর্বেও সে যাত্রী নিয়ে এসে রাতে খোকসা অবস্থান করার পর সব যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে।

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, প্রাইভেট কার থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর কারণ। মরদেহের নিকট থেকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। এবং ইতোমধ্যে গাড়ির কাগজ দেখে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

খোকসায় প্রাইভেট কার থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩