ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খোকসায় নারীর মরদেহ উদ্ধার

পুলক সরকার - বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২৮৫ বার পঠিত

কুষ্টিয়ায় আমবাগান থেকে ফারজানা ইয়াসমিন নিপা(২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।

১’নভেম্বর বুধবার সকাল ৭ টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের রাজ্জাকের আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা ইয়াসমিন নিপা শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের ছবেদ আলীর মেয়ে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, যৌতুকের দাবীতে নিপাকে দীর্ঘদিন যাবত নির্যাতনের ঘটনায় তার স্বামী রফিকের বিরুদ্ধে মামলা হয়। মামলায় রফিকের জেল ও জরিমানার আদেশ হয়। রায়ের পর থেকেই রফিক আত্নগোপন করেছে বলে জানান তারা। তারা আরও জানান, মঙ্গলবার রাত থেকে নিপাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সকালে স্থানীয়দের সংবাদে তাদের বাড়ির অদুরে রাজ্জাকের আমবাগানে নিপার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খোকসায় নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩