সংবাদ শিরোনাম ::
খোকসায় নানান আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মোহাম্মদ মোকাররাম হোসেন সাবু - খোকসা:
- আপডেট সময় : ০১:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২৮৪ বার পঠিত

দিনের কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, শহীদ বেদীতে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, মুক্তযোদ্ধাদের সালাম গ্রহন, খোকসা সরকারি স্কুল মাঠে কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের ডিসপ্লে প্রদর্শন প্রদর্শিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার।
এসময় সহকারী কমিশন (ভুমি) বিধান কান্তি হলদার, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা রাণীসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচী পালিত হয়েছে।


















