খোকসায় অস্ত্র ও গুলিসহ আটক-০১
- আপডেট সময় : ০৩:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় অস্ত্র ও গুলিসহ মোঃ ইদ্রিস আলি(৩০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
১২’নভেম্বর রবিবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর উত্তরপাড়া অভিযান চালিয়ে ১টি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ মোঃ ইদ্রিস আলিকে আটক করে খোকসা থানা পুলিশ।
আটককৃত মোঃ ইদ্রিস আলি উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের হায়দার আলীর ছেলে।
এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদদের মাধ্যামে জানতে পারি যে, ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর উত্তরপাড়া এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে এক চিহ্নিত সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই আকরামুল হকের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে মোঃ ইদ্রিস আলিকে আটক করে। এসময় তার কাছে থাকা ১টি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সংক্রান্ত থানায় নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে থানা এলাকায় এমন অভিযান আব্যহত থাকবে।



















