ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ

খোকসা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৬৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা জনতা ব্যাংক থেকে চেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ উঠেছে। এবিষয়ে নিরপেক্ষ তদন্ত ও অর্থ ফেরত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী কাঞ্চন সরকার।

ভুক্তভোগী কাঞ্চন সরকার(৩৮) উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের কানু সরকারের ছেলে।

ভুক্তভোগী কাঞ্চন সরকার তার লিখিত অভিযোগে জানান, আমি কাঞ্চন সরকার (৩৮), পিতা- কানু সরকার, সাং- এক্তারপুর, জনতা ব্যাংক পিএলসি, খোকসা শাখা, কুষ্টিয়ার একজন হিসাবধারী গ্রাহক। গত ১৩/১০/২০২৬ ইং তারিখে ব্যাংক চলাকালীন সময়ে আমার ব্যাংক হিসাব থেকে আমার স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে নগদ ২,৭০,০০০/= (দুই লক্ষ সত্তর হাজার) টাকা উাত্তালন করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। উক্ত টাকা উত্তোলনের ক্ষেত্রে আমার প্রকৃত স্বাক্ষর ব্যবহার করা হয়নি এবং আমি নিজেও উক্ত টাকা উত্তোলন করিনি। এছাড়া আমি কাউকে টাকা উত্তোলন করার অনুমতি প্রদান করিনি। আমার আশঙ্কা, ব্যাংকের অসৎ কোন কর্মকর্তার সঙ্গে যোগসাজশের মাধ্যমে অন্য কোনো ব্যক্তি আমার জাল স্বাক্ষরযুক্ত চেক ব্যবহার করে টাকা উত্তোলন করে থাকতে পারে। অতএব, প্রকৃত ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও সম্ভাব্য যোগসাজশের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন। এই ধরনের ঘটনায় একজন গ্রাহকের আর্থিক নিরাপত্তা ও ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষুন্ন করে। একজন গ্রাহক হিসাবে আমি আমার হিসাবের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং অননুমোদিতভাবে উত্তোলিত অর্থের বিষয়ে যথাযথ প্রতিকার পাওয়া আমার ন্যায্য প্রত্যাশা। অতএব, মহোদয় সমীপে বিনীত আবেদন, নিম্নেলিখিত বিষয়ে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় নির্দেশনা কামনা করছি।

এবিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্তও হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ

আপডেট সময় : ০৮:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬