ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনায়”মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসক গ্রেফতার

মোঃ কুরবান-রূপসা:
  • আপডেট সময় : ১০:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৭০ বার পঠিত

মোঃ কুরবান-রূপসা:

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে খুলনা থেকে আরও পাঁচ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তকারী সংস্থা সিআইডির একটি দল সোমবার তাদের গ্রেফতার করে।

এর আগে সাতজন গ্রেফতারসহ খুলনা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ নিয়ে ১২ জন চিকিৎসক গ্রেফতার হলেন।

গ্রেপ্তাররা হলেন, ডা. মো ইউনুসজ্জামান খান তারিম (৪০), ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৬) ও ডা.নাজিয়া মেহজাবিন তিশা (২৪)। তাদের মধ্যে চিকিৎসক শর্মিষ্ঠা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। অন্যরা বেসরকারি হাসপাতালে রোগী দেখেন।

অন্যদিকে খুলনার মেডিকেল ভর্তি কোচিং ‘থ্রি ডক্টরস’-এর উপদেষ্টা ডা. মো ইউনুসজ্জামান খান তারিম স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় যুগ ধরে তিনি মেডিকেল ভর্তি কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত।

বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা।

তিনি বলেন, খুলনা থেকে আটক পাঁচ চিকিৎসককে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে দুজনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। বাকিরা জবানবন্দি না দিলে রিমান্ড চাওয়া হবে। এ বিষয় পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

খুলনায়”মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসক গ্রেফতার

আপডেট সময় : ১০:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩