ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খুলনায় পুলিশ কনস্টেবল এর মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ কুরবান- রূপসা:
  • আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৯৩ বার পঠিত

মোঃ কুরবান, রূপসা:

খুলনায় পুলিশ কনস্টেবল শুভেন্দ্র দাসের মা অনিমা দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কনস্টেবল শুভেন্দ্র দাস সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত। বুধবার (৬ সেপ্টেম্বর) এর বিকালে নগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার বাসা থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

নিহত অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী।

নিহতের শরীরে ধারালো আঘাত থাকায় পুলিশের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান,শুভেন্দ্রর মা অনিমা দাস তার ৮ বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন ফরিদ মোল্লার মোড়ের খান মঞ্জিলে।

সকালে শুভেন্দ্রকে তার বোন ফোন করে জানায় যে তার মা ফোন রিসিভ করছেন না। এরপর তিনি বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এ হত্যার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, বিছানার ওপর পড়ে থাকা মরদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার গলা ও কানের স্বর্ণালংকার এবং আলমারিতে থাকা গহনা নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

খুলনায় পুলিশ কনস্টেবল এর মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩