সংবাদ শিরোনাম ::
খুলনায় ঘর থেকে ২ সন্তানসহ ১ মায়ের মৃতদেহ উদ্ধার
মোঃ কুরবান-রূপসা(খুলনা):
- আপডেট সময় : ০৭:২১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩০৭ বার পঠিত

মোঃ কুরবান-রূপসা(খুলনা):
খুলনায় একটি গ্রামের বাড়ি থেকে দুই সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে ঘটনা ঘটে।
মৃতরা হলো কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার দুই শিশু সন্তান ৬ বছর বয়সী ফাতেমা ও ৭ মাস বয়সী ওমর।
পুলিশের ধারণা পারিবারিক কলহের কারণে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় ডলি বেগম তার দুই শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। প্রকৃত ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।



















