খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাতলপাড় ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৩৯১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রী কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২১ আগষ্ট) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কনিকা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
চাতলপাড় ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ হান্নান।
দোয়া মাহফিলের অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন চাতলপাড় ডিগ্রী কলেজের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাছির,জেলা বিএনপি’র সদস্য ও কলেজের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট আরাফাত উল্লাহ,অভিভাবক সদস্য নজরুল ইসলাম,এনামুল হক,দাতা সদস্য হুমায়ূন কবির ভূইঁয়া,হিতৈষী সদস্য ওয়াসিম ভূইঁয়া,শিক্ষক প্রতিনিধি রহমত আলী, সালমা আক্তার খানম, প্রমূখ।
এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম ভূইঁয়া,পৌর ও মহানগর থানা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছোয়াব মিয়া,মানবাধিকার বিষয়ক সম্পাদক লিটন রায়,উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া,নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদসহ শিক্ষক,অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।



















