ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খানসামায় শীতের শুরুতেই ভাপা পিঠা দোকানে ভিড়

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৯৮ বার পঠিত

বাঙ্গালি শীত এলেই গ্রামে-গঞ্জে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। গ্রামীণ হাটবাজারে নানা রকম পিঠা বিক্রি করা হয়। বিশেষ করে ভাপা পিঠা, চিতাই পিঠা, তেলের পিঠা। এসব পিঠার স্বাদ সবখানেই সমানভাবে রয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের পাশাপাশি গ্রামের বাজারেও ভ্রাম্যমাণ ভাবে শীতের পিঠার ব্যবসা জমে উঠেছে।

ঠিক তেমনিই দিনাজপুরের খানসামা উপজেলার আনাচে-কানাচে এখন এই শীতে পিঠা ব্যবসায়ীদের পিঠা বিক্রির হিড়িক পড়েছে। বিকাল থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় চলছে শীতের পিঠা বিক্রির ধুম।

এসব দোকানে কিশোর থেকে শুরু করে বয়স্ক লোকেরা পিঠা তৈরি করে ক্রেতার কাছে বিক্রি করেন।

খানসামা উপজেলার পাকেরহাট বাজার, খানসামা বাজার,জমিদার নগর সহ বিভিন্ন মোড়ে পিঠা বিক্রি করতে দেখা যায়। সন্ধ্যার পর থেকে ক্রেতাদের সমাগম বৃদ্ধি পায়। ক্রেতাদের সমাগমে বিক্রেতারাও খুশি। প্রতিটি পিঠার দাম ব্যবসায়ীরা নিচ্ছেন চিতই পিঠা ১০ টাকা ও,ভাপা পিঠা ১০টাকা তেল পিঠা ১০ টাকা করে । এ ব্যবসায় লাভবান হচ্ছেন অনেক বিক্রেতা।

উপজেলার পাকেরহাট বাজারের পিঠা বিক্রেতা সোহেল রানা বলেন, আমি গত ৪ বছর ধরে শীত মৌসুম আসলে পিঠা বিক্রি করার দোকান করি। আমি প্রতিদিনিই প্রায় ৩-৫ হাজার টাকা মতো বিক্রি করি পিঠা। যার মধ্যে প্রায় হাজার টাকার মতো আমার লাভ থাকে এবং আমার দোকানে পিঠার মান ভালো বিধায় ক্রেতারা আসে আমার দোকানে পিঠা খেতে এবং আমার দোকানে পিঠা খেয়ে খুশি তারা।

জমিদার নগর বাজারের আরজিনা বেগম জানান, এই পিঠা দাম কম হওয়ায় সব ধরনের মানুষই এখানে ভিড় করেন পিঠা খেতে। কেউ কেউ আবার পিঠা কিনে নিয়ে যান বাড়িতে খাওয়ার জন্য। অন্যদিকে বিভিন্ন রকমের ভর্তার পিঠাও রয়েছে। যাতে কাঁচামরিচ সরিষাবাটা ও শিদল থাকে।

পাকেরহাট বাজারের ব্যবসায়ী মুকুল হোসেন পিঠা খেতে এসে বলেন, আমি প্রতিদিনই সন্ধ্যার পর এসব দোকান থেকে পিঠা খাই। আগে যদিও বাড়িতে এসব পিঠা বানানো হত। এখন তা আর দেখা যায় না।

দিনাজপুর জর্জ কোর্টের উকিল আসাদ শাহ বলেন,
আমি কোর্ট শেষ করে বাড়ির ফেরার পথে মাঝে মাঝে এসব দোকান থেকে পিঠা কিনে খাই। তাতে সন্ধ্যার নাস্তাও হয়, শীতের একটা আমেজও পাওয়া যায়। এসব পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। তাই শত ব্যস্ততার মাঝেও এই ঐতিহ্যকে লালন করি। শীতের সঙ্গে পিঠার যে একটা নিবিড় সম্পর্ক তা ভাপা ও চিতল পিঠা খাওয়ার মধ্যেই বোঝা যায়। আর বন্ধুদের সঙ্গে নিয়ে তা খেতে মজাই আলাদা।

খানসামায় শীতের শুরুতেই ভাপা পিঠা দোকানে ভিড়

আপডেট সময় : ০৬:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩