সংবাদ শিরোনাম ::
খানসামায় ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
- আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৭১ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদনহীন খাওয়ার স্যালাইন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অভিযোগে সজীব ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ঘাটপাড় এলাকায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এ শাস্তি দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার।
অভিযানকালে ফার্মেসি থেকে অনুমোদনবিহীন কোম্পানির খাওয়ার টেস্টি স্যালাইন,
সিভিট ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ইউএনও কামরুজ্জামান সরকার জানান,“সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”



















