ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামা জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৯৯ বার পঠিত

Oplus_131072

দিনাজপুরের খানসামা উপজেলায় “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫” শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, এমটিইপিআই অশোক রায়সহ অত্র হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ১৫ মার্চ উপজেলার ১৪৬ টি সেন্টারে ৬ মাস-১১ মাস বয়সী ২৫৫৫ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২০৭৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া শিশুদের খাদ্য তালিকায় ভিটামিন ‘এ’ যুক্ত খাবার রাখতে অভিভাবকদের সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হবে।

খানসামা জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন

আপডেট সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫