ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কেশবপুরে ১ স্কুল ছাত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭৫ বার পঠিত

কেশবপুরে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙ্গে যাওয়া ১স্কুল ছাত্রীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আরাফাত হোসেন।

বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ওই স্কুল ছাত্রী মারিয়া সুলতানাকে চিকিৎসার জন্য তার দিনমজুর পিতা ফুরকান ফকিরের হাতে ১৫ হাজার টাকার একটি চেক তুলে দেন।
জানা গেছে, ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার সেমিফাইনালে গত সোমবার ১১ সেপ্টেম্বর উপজেলার ভদ্রাপল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা বিদ্যালয়ের পক্ষে স্থানীয় একটি মাঠে খেলায় অংশ নেয়। প্রতিপক্ষ গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক নারী খেলোয়াড়ের সঙ্গে অসাবধনতাবশত আঘাত লাগলে তার ডান পা ভেঙ্গে যায়। ওই ছাত্রীর পিতা উপজেলার ভরত ভায়না গ্রামের দিনমজুর ফুরকান ফকির মেয়ের চিকিৎসা করাতে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদন করলে ১৫ হাজার টাকা দেওয়া হয়। স্কুল ছাত্রী মারিয়া সুলতানা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :

কেশবপুরে ১ স্কুল ছাত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও

আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩