ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কেশবপুরে সাগরদাঁড়ি থেকে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যর মৃত্যু

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৩৩২ বার পঠিত

কেশবপুরে সাগরদাঁড়ি থেকে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যর মৃত্যু হয়েছে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে কেশবপুরে সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মধুমেলা।

মাহমুদুল হাসান মারুফ বন্ধুদের সাথে শনিবার ২০ জানুয়ারি রাতে সাগরদাঁড়িতে মধুমেলা দেখতে যান।
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যশোরের হেলিকপ্টারে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় রবিবার ২১ জানুয়ারি রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান সেনা সদস্য।এলাকাবাসীর সূত্রে জানা গেছে কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম খানের ছেলে মাহমুদুল হাসান মারুফ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তিনি অবিবাহিত ছিলেন।তিনি ছুটিতে বাড়ি এসে শনিবার ২০ জানুয়ারি রাতে বন্ধুদের সাথে সাগরদাঁড়িতে মধু মেলা দেখতে যান। মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে বুড়িহাটি সরদার পাড়ায় রাস্তার পাশে রাখা আলমসাধুর সাথে ঘন কুয়াশার কারণে মটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন তিনি।সোমবার ২২ জানুয়ারি নিহত সেনা সদস্যর মরাদেহ বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কেশবপুর উপজেলার কেদারপুর গ্রামের বাড়িতে আনা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

কেশবপুরে সাগরদাঁড়ি থেকে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪