ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কেশবপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নব-নির্বাচিত এমপি আজিজুল ইসলাম

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ১৯৮ বার পঠিত

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন,কেশবপুর উপজেলায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজী করা যাবে না।কোন মাদক ব্যাবসা ও মাদক সেবন করা যাবে না।ঘের দখল,টেন্ডারবাজী-সহ কোন দখলবাজি করা যাবে না।

নিয়োগ বাণিজ্য করা যাবে না। কেশবপুরে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরী হবে।অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না।কেশবপুরে কেউ কোন খারাপ কাজ করলে তার কোন ক্ষমা হবে না। কেশবপুরে থাকবে সুন্দর পরিবেশ।

এমপি আজিজুল ইসলাম আরো বলেন, কেশবপুর উপজেলা বাসি আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যারা আমার জন্য কষ্ট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কেশবপুর সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচ কে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ভালোবাসার জায়গা। আমি তাঁদের অনুসারী।

নির্বাচনে যারা আমাকে ভোট দেয়নি, আমার বাইরে নির্বাচন করেছে, তাদেরকে আঘাত করা যাবে না। তাদেরকে আঘাত করলে তাদের পরিবারের লোকজনও কষ্ট পাবে। আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি চাই কেশবপুর উপজেলার প্রতিটি পরিবার আমাকে যেন তাদের সন্তান মনে করে। আমি কেশবপুর বাসির সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই। আমি আপনাদের সুখ-দুখের সাথী হয়ে থাকতে চাই। কেশবপুরের প্রশাসন যেভাবে বলবে আমরা সেইভাবে চলবো। আমরা আইন মেনে চলবো। আমরা কেউ আইনের উর্ধ্বে নই।

বৃহস্পতিবার ১১ জানুয়ারী দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে উপস্থিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঢাকার বনানী কবরস্থানে প্রায়ত সাবেক সফল শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের কবর জিয়ারত করেন।

দুপুর ১২ টায় তিনি যশোর বিমানবন্দরে আসলে রিসিভশানে আসা শত শত নেতা-কর্মীরা তাঁকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। গাড়ী বহর নিয়ে এমপি আজিজুল ইসলাম কেশবপুর পাবলিক ময়দানে পৌছালে হাজার হাজার নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

এসময় কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শামীম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগনেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কেশবপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নব-নির্বাচিত এমপি আজিজুল ইসলাম

আপডেট সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪