কেশবপুরে শেখ রাসেল দিবস পালিত
- আপডেট সময় : ০৩:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৬৬ বার পঠিত

কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন ২০২৩ উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ,র্যালি,আলোচনা সভা,জয় সেট সেন্টার উদ্বোধন,পুরস্কার বিতরণ, দোয়া ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১৮ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায় জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ছাত্রী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।


















