কেশবপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ
- আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৬৫ বার পঠিত

কেশবপুরে বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।
৭ ডিসেম্বর সকালে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকার উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষার্থীদের অভিবায়ক,শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন। জানা গেছে শহীদ খালেক সঃ প্রাথমিক বিদ্যালয়, পাঁচারই সঃ প্রাঃ বিদ্যালয়-পাথরা সঃ প্রাঃ বিদ্যালয়, বড়েঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয়,কেদারপুর সঃ প্রাঃ বিদ্যালয়, রামকৃষ্ণপুর সঃ প্রাঃ বিদ্যালয়, বসুন্তিয়া সঃ প্রাঃ বিদ্যালয়,মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, মধ্যকুল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিদ্যানন্দকাটি সঃ প্রাঃ বিদ্যালয়,লালপুর সঃ প্রাঃ বিদ্যালয়,হাড়িয়াঘোপ সঃ প্রাঃ বিদ্যালয়,কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। স্ব-স্ব বিদ্যালয় প্রাঙ্গনে এ ফলাফল ঘোষনা করা হয়।




















