ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কেশবপুরে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষে সাবলম্বী কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১০:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২৫৬ বার পঠিত

কেশবপুরে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করে এখন সাবলম্বী হয়েছেন কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকার ড্রাগন ফল বিত্রুিয় করেছেন তিনি।তিনি অন্যের নিকট থেকে ৩ বিঘা জমি হারি নিয়ে ৩৩ শতক জমিতে এ ড্রাগন ফলের চাষ করেছেন।উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফের ছোট ছেলে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এম এম কলেজ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ২৪ বছর বয়স্ক মেহেদী হাসান রাজু এ প্রতিনিধি কে জানান, যশোরের কালিগঞ্জ থেকে ৪ হাজার ড্রাগন ফলের চারা এনে পরিবারের সহযোগিতায় ২০২২ সালের জানুয়ারিতে ৩৩ শতক জমিতক চারা রোপণ করেন।

যশোর-চুকনগর সড়কের পাশে উপজেলার আলতাপোল তেইশ মাইল গ্রামে গড়ে তোলেন এই ড্রাগন বাগান। ১ হাজার সিমেন্টের খুঁটির সঙ্গে টায়ার ও রড ব্যবহার করে তার চারপাশ দিয়ে লাগিয়েছেন প্রায় ৪ হাজার ড্রাগন ফলের গাছ। ২০২২ সালের জুন মাসে প্রাথমিকভাবে কিছু ফল পেলেও এবার বাণিজ্যিকভাবে তিনি ড্রাগন বিক্রি শুরু করছেন।এপ্রিল মাস থেকে এ পর্যন্ত কোনো কোনো খুঁটিতে লাগানো গাছ থেকে ৩০ কেজি ফলও পেয়েছেন। চলতি মৌসুমে প্রায় ১২ লাখ টাকার ফল বিক্রি করেছেন। কেশবপুরের অধিকাংশ ফলের দোকানে রাজুর বাগানের ড্রাগন ফল বিক্রি হয়। এ ছাড়া এসব ফল পৌঁছে যাচ্ছে যশোর, চুকনগর, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। চলতি মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার ড্রাগন ফল বিক্রির আশা রয়েছে রাজুর। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তিনি সৃষ্টি করেছেন ৫ জনের কর্মসংস্থান। পরিবারের আর্থিক সহায়তার মাধ্যমে জমি হারি (লিজ) নিয়ে পড়ালেখার ফাঁকে এ ড্রাগন ফলের বাগানটি করেছেন। এর পেছনে প্রায় ১০/১২  লাখ টাকার মতো খরচ হয়েছে। বাগানে ৩ থেকে ৪ ধরনের ড্রাগন ফলের জাত রয়েছে। এসব গাছে গাছে শোভা পাচ্ছে হাজারো হলুদ ও লাল রঙের ফল। পড়াশোনার ফাঁকে নিজেকে একজন প্রতিষ্ঠিত কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাঁর এ পরিশ্রম। ড্রাগন বাগানে প্রচুর ফল এসেছে। 
আকারভেদে একটি ফলের ওজন পেয়েছেন ৩ শত গ্রাম থেকে ৬০০ গ্রাম পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি ড্রাগন পাইকারি ২৫০ থেকে ৩০০ টাকা দরে করে বিক্রি করছেন। মৌসুমের শুরুতে প্রতি কেজি ফল ৬০০ টাকা পর্যন্ত দাম পেয়েছিলেন। মাত্র এক বছরের ব্যবধানে প্রথমবারেই ফল বিক্রি করে তার মূলধন উঠে এসেছে। চলতি মৌসুমে প্রায় ১৭ লাখ টাকার ড্রাগন ফল বিক্রির আশা রয়েছে তাঁর। খরচ বাদে ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন।মেহেদী হাসান রাজু বলেন,কোনো ধরনের ক্ষতিকারক উপাদান না দিয়ে বাগানের ড্রাগন ফল পাকানো হয়। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেই ফল পাকলে গাছ থেকে সংগ্রহ করা হয়। সড়কের পাশে বাগানটি হওয়ায় বিভিন্ন এলাকার মানুষ দেখতে আসেন। বাগানের পাশে কোনো দরিদ্র ও অসহায় মানুষ এলে তাঁদের বিনা মূল্যে ফল খাওয়ান তিনি। রাজুর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বলেন,পড়াশোনা শেষে চাকরির পেছনে যেন ছুটতে না হয়, এ জন্য আগেভাগেই নিজেকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। একজন সফল কৃষি উদ্যোক্তা হয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তিনি বলেন,আমি চাই লেখা পড়া শেষ করে সকলে এভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে যেন গড়ে তুলতে পারে। রাজুর বাগানে নিয়মিত ৫ জন শ্রমিক ড্রাগন বাগানে পরিচর্যার কাজ করেন। তাঁদের প্রতি মাসে ৯ হাজার টাকা করে মজুরি দেওয়া হয়।  বাগানে কাজ করার সময় আলতাপোল গ্রামের মোনতাজ সরদার (৬২) বলেন, ড্রাগন বাগান দেখভাল করেন তিনি।ভোরবেলায় বাগানে এসে ড্রাগন ফুলের পরাগায়ন ঘটাতে সাহায্য ও বাগান পরিচর্যা করা, ফল পাড়াসহ সেগুলো বাজারজাত করার কাজ করেন। শ্রমিক আব্দুর রশিদ (৫৪) বলেন, প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ভোর থেকে দুপুর পর্যন্ত এ বাগানে কাজ করেন। এই বাগানের ফলের ভেতর থাকলে তাঁর মনটাও আনন্দে থাকে। পরিবার নিয়ে তিনি ভালোই রয়েছেন। ড্রাগন ফলের এ বাগানটি দেখতে এসেছিলেন কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। তিনি বলেন, বর্তমান সময়ে পুষ্টিগুণসম্পন্ন ড্রাগন ফল চাষ করে কলেজ পড়ুয়া শিক্ষার্থী রাজু সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। অন্যের জমি হারি (লিজ) নিয়ে তাঁর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা দেখে খুবই ভালো লেগেছে। রাজু নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁর বাগানে যে সমস্ত শ্রমিকেরা কাজ করছে তাদের পরিবারও ঘুরে দাঁড়িয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যদি বাণিজ্যিকভাবে বিভিন্ন বাগান তৈরিতে মন দেয় তাহলে তারাও লাভবান হবে, দেশও উপকৃত হবে।

ট্যাগস :

কেশবপুরে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষে সাবলম্বী কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী

আপডেট সময় : ১০:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩