সংবাদ শিরোনাম ::
কেশবপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা রোপণ
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১৫৫ বার পঠিত

কেশবপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার ১৬ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের প্রবেশ দ্বারে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন।
এ সময় উপস্থিত ছিলেন,সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্র, সুবোধ মিত্র ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াজেদ আলী, কেশবপুর থানার উপপরিদর্শক বিদুষ কুমারসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


















