কেশবপুরে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৮৫ বার পঠিত

কেশবপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ অক্টোবর সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু,১নং ত্রিমোহনী ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক শফিউর রহমান,২নং সাগরদাঁড়ি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বুদ্ধদেব সরকার,যুগ্ম আহ্বায়ক হায়দার আলী,৩নং মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার,সাধারন সম্পাদক আবুল কামাল,৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি গোপাল চন্দ্র চৌধুরী,৫নং মঙ্গলকোট ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বিধু মল্লিক,৬নং সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,৭নং পাঁজিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দুর্গা শংকর সরকার,১০নং সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নওশের আলী,১১নংহাসানপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পৌর, ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।


















