কেশবপুরে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৯:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১৪৯ বার পঠিত

কেশবপুরে গত কয়দিন আগে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কাঁচা সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্মআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।এদিকে মাছ, মাংস, ডিম সহ মসলা চুই,আদার দাম বৃদ্ধি পেয়েছে।
সোমবার ১৬ অক্টোবর সন্ধ্যায় কেশবপুর বড় কাঁচা বাজার ও পুরাতন গরু হাটের বৈকালি বাজার ঘুরে দেখা গেছে ৮/১০ টাকা কেজিতে বেড়ে গেছে সবজির দাম।
ত্রেুতারা বলছেন কেজিতে ৮/১০ টাকা বেড়ে যাওয়া হিসিম খেতে হচ্ছে তাদের।
এদিকে ব্যবসায়ীরা বলছেন,গত কয়দিন আগে বৃষ্টির কারণে কাঁচা সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার ফলে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া ক্ষেতের কৃষকদের কাছ থেকে ও বিভিন্ন অঞ্চল থেকে এসব সবজি ত্রুয় করে এনে খরচ বেশি পড়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে সবজি।
বাজার গুলোতে আলু ৪০ টাকার স্থানে ৪৫ টাকা,পেঁয়াজ ৯০ টাকা,কাঁচাঝাল ১৮০ টাকা,রসুন ২২০ টাকা,বেগুন ১০০ টাকা,ওল ৮০ টাকা,বাধাঁকপি ৬০ টাকা,পটল ৭০ টাকা,মিষ্টি কমড়া ৫০ টাকা,কাচকলা ৪৫ টাকা,করলা ১০০ টাকা,বরবটি ৭০ টাকা,কাকরোল ৬০ টাকা,আমড়া ৩০ টাকা,ঢেঁড়শ ৬০ টাকা,ঝিঙ্গা ৫০ টাকা,খুশি থেকে ৪০ টাকা,পেঁপে ২০ থেকে ২৫ টাকা,ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা,লাউ প্রতি পিচ ৩০ থেকে ৩৫ টাকা,খিরাই ৪০ থেকে ৫০ টাকা,কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা,সিম ১২০ থেকে ১৪০ টাকা,কচু ৪০ টাকা,পোশাক ২০ টাকা,ডাটা ২৫ থেকে ৩০ টাকা,মেসেড়ি ১০০ থেকে ১২০ টাকা,মেটে আলু ৮০ টাকা,টমেটো ৬০ থেকে ৭০ টাকা,মুলা ৩৫ থেকে ৪০ টাকা পালন শাক ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

বাজারে কাঁচা সবজি ত্রুয় করতে আসা রাজনগর বাকাবর্শি গ্রামের মোটরসাইকেল চালক বকুল হোসেন,ফারুক হোসেন,খতিয়াখালী গ্রামের মাখম দাস,বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক আয়ুব আলী অনেকই এ প্রতিনিধি কে বলেন,গত কয়দিন আগে বৃষ্টি হওয়ার কারণে সবজি দাম প্রতি কেজিতে ৮/১০ টাকা করে বেড়ে গেছে। করার কিছুই নেই খাওয়ার জন্য তো কিনতে হবে সবজি। সারাদিন যায় আয় হয় তা দিয়ে কোন রকমে সংসার চালাতো কষ্টকর হয়ে পড়ে। দিন দিন কাঁচা সবজির দাম বেড়ে যাচ্ছে।
বড় কাঁচা বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন,আব্দুর রহিম,জসী মউদ্দীন,বৈকালি বাজারের কাঁচা সবজি ব্যবসায়ী নিবাস দাস,সাকিব হোসেন,আন্দুস সাত্তার,নজরুল ইসলাম, জানান,গত কয় দিন আগে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এসব সবজির দাম একটু বেড়ে গেছে। কৃষকদের নিকট ঘেঁষে আমরা বেশি দামে কাঁচা সবজি ত্রুয় করতে হচ্ছে যার কারণে বেশি দাম বিক্রয় না করলে আমাদের লোকসান হচ্ছে।প্রতিদিন আমরা যে কাঁচা সবজি কিনি তা থেকে গেলে পরের দিন অল্প দামে বিক্রি করতে হয়। তাতে করে আমাদের অনেক লোকসভা হয় কোন রকমে আমরাও এ ব্যবসা করে ডাল ভাত খেয়ে বেঁচে আছি।
বৈকালি কাঁচা বাজারের সাধারণ সম্পাদক অসিত কুমার বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান এ প্রতিনিধি কে জানান,কাঁচা সবজি বাজারে কম ওঠার কারণে ক্ষেতের কৃষকদের নিকট থেকে ও বিভিন্ন অঞ্চল থেকে সবজি বেশি দামে কিনতে হচ্ছ আমাদের।আর এসব সবজি বিভিন্ন গাড়ি যোগে আনায় খচর বেশি পড়ে যাওয়ার কারণে ত্রেতাদের নিকটে বেশি দরে কেজি বিত্রুিয় করতে হচ্ছে আমাদের।



















