কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা
- আপডেট সময় : ০৬:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৪৩২ বার পঠিত

কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ এ খেলা উপভোগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাহি, আলেক ও রসুলের উদ্যোগে আয়োজিত শুক্রবার প্রায় দিনভর এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আরব আলী । এ খেলায় পুরো এলাকা জুড়ে উৎসব আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক-ঢোল আর সানাইয়ের বাজনার তালে তালে খেলোয়াররা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত দর্শকদের মনমুগ্ধ করে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, হাসমত আলী, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার খালেক উদ্দিন, ইউনুচ, আনিচুর রহমান, মহাসিন, ফজলুর রহমান, মহিদুল,জামাল খাঁ, হায়দার আলী, কিবরিয়া মাস্টার, মুকুল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান প্রমূখ।



















