ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুমারখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

পলাশ মাহমুদ- কুমারখালী (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৯:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২৪৬ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে বাসের ধাক্কায় আব্দুল কাদের (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু। আব্দুল কাদের উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মৃত হুরমত মন্ডলের ছেলে।

তিনি পেশায় জেলে ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কস্থ ফুলতলা মসজিদে নামাজ শেষে সড়ক পারাপারের সময় কুষ্টিয়াগামী অনিক পরিবহন (১৫-৭৮৩৮) নামের বাসটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।অপরদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২০ মিনিট ধরে সড়ক অবরোধ করে রাখেন উৎসুক জনতা। পরে কুমারখালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থলে সরেজমিন গেলে থানার উপ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানান, বাসের ধাক্কায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক জনসাধারণ রাস্তা অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৯:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩