ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কুমাখালীর থেকে ছিনতাই হওয়া গরু উদ্ধারসহ ২জনকে গ্রেপ্তার করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ

মো: শামীম হোসেন - পাংশা (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২০৬ বার পঠিত

কুমারখালী থেকে ছিনতাই হওয়া দুইটি গরু উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানা পুলিশ।

সোমবার রাত ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন ২০-৯৮৪০) জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্চ থানার শ্রীমুখ গ্রামের সিরাজুলের ছেলে মো. সুলতান ও নীলফামারী জেলার ডুমার থানার বুকদিপুরী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মো. শুভ। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত হরেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর আলম ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তি রংপুর জেলা থেকে দুইটি গরু কিনে বিক্রি করার জন্য রাজবাড়ীতে যাচ্ছিলেন।

এ সময় কুষ্টিয়া জেলার কুমারখালী খানা এলাকা (আঞ্চলিক মহাসড়ক) থেকে পিকআপ ব্যানসহ ছিন্তাই করে নেওয়া হয়। পরে তারা পাংশা হাইওয়ে থানাসহ বিভিন্ন থানায় বিষয়টি জানায়। মহাসড়কে নিরাপত্তা ডিউটি চলাকালে পিকআপ ভ্যানসহ গরু দুটি উদ্ধার পূর্বক দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনের মধ্যে মো. সুলতান পিকআপ ভ্যানের চালক ছিলেন। গরু দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমাখালীর থেকে ছিনতাই হওয়া গরু উদ্ধারসহ ২জনকে গ্রেপ্তার করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ

আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪