ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আল মাসুদ সরকার-কুড়িগ্রাম সদর:
  • আপডেট সময় : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৬৪ বার পঠিত

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নুর তানু (৬০) ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানাকে (৬২) হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে কুড়িগ্রাম পৌর শহর থেকে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলে নুর তানু কুড়িগ্রাম পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী। আহসান হাবিব রানাও একই গ্রামের বাসিন্দা। তিনি উলিপুর উপজেলার এল.কে আমিন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০-৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। তিনি বলেন, শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তানু ও রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হবে।

কুড়িগ্রামে হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪