কুড়িগ্রামে হঠাৎ ব্রহ্মপুর নদে বালুর চরে বিশাল বালুঝড়ের সৃষ্টি
- আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১৩০ বার পঠিত

কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুর নদের বালুর চরে হঠাৎ বিশাল ধুলিঝড়ের সৃষ্টি হয়। এতে দেখা যায় ধুলিকনা আকাশে মেঘের সঙ্গে মিশে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। ঝড়ের বেগে বালু উপরে চলে যওয়ার পর সেখানে সৃষ্টি হয়ে গর্তের।
রৌমারী-চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ ঝড়টি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয় মানুষজন এটিকে বাওকুড়া বলেন। চিকন নলের মত চরের বালু উড়ে নিয়ে মিশে যাচ্ছে মেঘের সঙ্গে। শাখাতির চরের বাসিন্দা জসিম উদ্দিন জানান, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এতো বড় বাওকুড়া গত ৫-৬ বছরে দেখছি বলে মনে হয় না।
আরেক বাসিন্দা ফারুক হোসেন জানান, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল, পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঝড়ে গর্তের সৃষ্টি হয়েছ ঠিকই কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই বলেও তিনি জানান।



















