ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার আলোচনা সফল ভাবে অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১৯২ বার পঠিত

  সোমবার (২২ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং ‘জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামছুজ্জামান দুদু আরও বলেন,“আমরাও চাই দ্রুত নির্বাচন হোক, তবে সেটি হতে হবে একটি গ্রহণযোগ্য ও সংস্কারভিত্তিক পদ্ধতিতে। এজন্য নতুন করে আন্দোলনের দরকার নেই, বরং জাতীয় ঐকমত্য গড়ে তোলা এখন সময়ের দাবি। জনগণের সমর্থন নিয়েই একটি অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনই পারে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।”

‘৩১ দফা’ প্রসঙ্গে তিনি বলেন, “এটি বিএনপির একক কোনো দফা নয়। বরং এটি জাতীয় সংস্কারের একটি রূপরেখা। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি, তাহলে এই সংস্কারই হবে আমাদের রাজনৈতিক মূলনীতি। এর মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে যাব।”

কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কৃষক দলের যুগ্ম মহাসচিব মাহমুদা হাবিবা এবং কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৬০০ তৃণমূল নেতা-কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন। রাজনৈতিক দক্ষতা, সাংগঠনিক কৌশল ও জনসম্পৃক্ততা বৃদ্ধির নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এদিকে বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :

কুড়িগ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার আলোচনা সফল ভাবে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫