ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন 

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৩৩৫ বার পঠিত

 কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড়ে বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লৎফুল হায়দার লিপ্টন, সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও বাইদুর রহমান খাজা, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

বক্তরা বলেন,ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির কোনো প্রোগ্রাম করেনি। সেই সব লোকদের নি‌য়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তারা আরও বলেন,সদ্য চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ হোসেন পাখি ও ১নম্বর সদস্য সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনকে তদন্ত ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। তারা এর তীব্র নিন্দা জানায়।

ট্যাগস :

কুড়িগ্রামে বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন 

আপডেট সময় : ০৮:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫