ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২৪৮ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের দাবিতে, আদালত বর্জন করেছেন কুড়িগ্রামের বিএনপি পন্থী আইনজীবীরা। তারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের পাশাপাশি লিফলেট বিতরণ করবেন বলে জানিয়েছেন। কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিলের আয়োজনে, কুড়িগ্রাম জজকোর্ট আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা একত্রিত হয়ে নির্বাচনের বিপক্ষে শ্লোগান দেন।

অবস্থান কর্মসূচীতে আইনজীবী নেতারা অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের কোথাও ন্যায়বিচার নেই। আদালতগুলোতে বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না।

তাঁরা আরও বলেন, নেতাকর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্যগ্রহণের নজিরস্থাপন করা হয়েছে। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এডভোকেট ছাহের উদ্দিন মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রশীদ, এডভোকেট আশরাফ আলী সহ ইউনাইটেড ল- ইয়ারর্সের আইনজীবী নেতারা।

ট্যাগস :

কুড়িগ্রামে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

আপডেট সময় : ১২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪