ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে তিস্তা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৪৯ বার পঠিত

কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরনে কালো প্যান্ট ও হলদু রঙ্গের হাফ হাতা গেঞ্জি ছিলো।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে নদী পারাপারের সময় তিস্তা নদীর চরে সকালে লাশটি দেখতে পাওয়া যায়। পরে জাতীয় জরুরী সেবা (৯৯৯) এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৬-৭ দিন আগের।উলিপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আযাহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

কুড়িগ্রামে তিস্তা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪