কুড়িগ্রামে ঋণগ্রস্ত হয়ে হতাশায় প্রধান শিক্ষকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১২৮ বার পঠিত

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামে এক প্রধান শিক্ষক আত্মাহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানুষিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি এটি একটি আত্মাহত্যা।তদন্ত সাপেক্ষে বিষয়টি আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



















