ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে ঠিকাদার জয়নালের বিরুদ্ধে মামলা

শেখ সাইদ আহমেদ সাবাব- শেরপুর :
  • আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৪৫৪ বার পঠিত

শেরপুর পল্লী বিদ্যুৎ’র ঠিকাদার জয়নাল ও তার অপর তিন সহযোগীর বিরুদ্ধে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। জয়নালের বিরুদ্ধে এর আগে থেকেই নানা অভিযোগ রয়েছে।

মামলা সুত্র‍ে জানা যায়, শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়ার সামসুল হকের ছেলে পল্লী বিদ্যুতের ঠিকাদার জয়নাল (৪২) দীর্ঘদিন ধরেই ওই এলাকার এক কিশোরী ও কলেজ ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে উত্যক্ত করে আসছে। একইসাথে কিশোরীকে নানা কু প্রস্তাব দিয়ে আসছিলো। এতে কিশোরী রাজি না হওয়ায় তাকে হুমকি প্রদান করে। ওই কিশোরী ময়মনসিংহে তার চাচার বাসায় গেলে ময়মনসিংহের পুলিশ লাইন উত্তরা আঁচল স্কুলের নিকট থেকে জয়নাল ও তার সহযোগী শেরপুর শহরের নবীনগর মহল্লার ওয়াজকুরুনী শিশির, মাছপাড়ার সিদরাতুল মুনতাহা মিমকি, নালিতাবাড়ীর রবিউল ইসলাম গত ২ ফেব্রুয়ারী অপহরণ করে নিয়ে যায়। একইসাথে বিভিন্ন স্থানে নিয়ে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। এতে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। এঘটনায় পুলিশ শিশির, সিদরাতুল মুনতাহা মিমকি ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। প্রধান আসামি জয়নালকে পুলিশ খুজছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের খালেদ জানান, এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ভিকটিমকে উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রধান আসামিকে খোঁজছি। আশাকরি সে এই অপরাধ থেকে রেহাই পাবেনা।

ট্যাগস :

কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে ঠিকাদার জয়নালের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪