কালনা মহিলা মাদ্রাসায় আলিম শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১১৮ বার পঠিত

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী কালনা মহিলা আলিম মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষিত মা,আলোকিত জননী’ স্লোগানকে সামনে রেখে সোমবার, ১০ নভেম্বর, সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে এই মনোজ্ঞ আয়োজন সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে নবীনবরণ ও উদ্বোধনী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাঃ মিজানুর রহমান, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অবঃ মোঃ মোফাজ্জল হোসেন, কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ঘুগরাকাটি ফাজিল স্নাতক মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ গোলাম সারওয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা একে এম আজহারুল ইসলাম এবং কয়রা উপজেলার সকল মাদরাসার সুপার ও প্রিন্সিপালগণ।



















