ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

কারখানা কর্তৃপক্ষের করা মামলায় ৪ শ্রমিক নেতা কারাগারে

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৬:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৪০৪ বার পঠিত

সাভারের ভার্সেটাইল এটায়ার লিমিটেড কারখানা কর্তৃপক্ষের করা মামলায় চার শ্রমিক নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নাহ মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসানের আদালত চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চার শ্রমিক নেতারা হলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার, আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের আশুলিয়া থানার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাতীয় গার্মেন্স শ্রমিক জোটের আশুলিয়া থানার সভাপতি কামরুল ইসলাম, মাদারল্যান্ড গার্মেন্স শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানার সভাপতি আল মামুন।

এই মামলার প্রধান আসামিসহ ৯ জন জামিনে থাকলেও আহমেদ জীবনসহ চার শ্রমিক নেতার জামিন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাদের আইনজীবী সৌমিত্র কুমার দাস।

এই প্রসঙ্গে আইনজীবী সৌমিত্র কুমার দাস বলেন, “বিচারক তার স্বেচ্ছাধীন ক্ষমতা আইনসঙ্গতভাবে প্রয়োগ করেননি।”

শ্রমিক নেতাদের জামিন শুনানিতে সিনিয়র আইনজীবি জহিরুল ইসলাম মোল্লাও অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী রেজাউল করিম।

জামিন আবেদনের বিরোধিতা করে শুনানি করেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এসআই মাসুদ।

আইনজীবী সৌমিত্র কুমার দাস বলেন, সাভারে ভার্সেটাইল এটায়ার লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান রয়েছে। একটি পৌর এলাকার রাজফুল বাড়িয়ায় অন্যটি আশুলিয়ার শ্রীপুরে। রাজ ফুলবাড়িয়ার ওই কারখানার সাড়ে ৩ শতাধিক শ্রমিকের বেতন ও অন্যান্য পাওনা না দিয়ে কারখানাটি হঠাৎ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবিতে ২০২১ সালের ৭ মে থেকে ভার্সেটাইল এটায়ার লিমিটেডের শ্রীপুরের কারখানার সামনে আন্দোলন চালিয়ে আসছিল শ্রমিকরা। সেই আন্দোলনে সমর্থন দেয় শ্রমিক নেতারা। পরে ৯ মে শ্রমিকদের টাকা পরিশোধের আশ্বাস দেখ কারখানা কর্তৃপক্ষ। কিন্তু মালিক পক্ষ তাদের কথা না রাখায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেয় কারখানার শ্রমিকরা। পরে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে শ্রমিক নেতা বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ও ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি (আশুলিয়া অঞ্চল) জাহিদুর রহমান জীবন, শ্রমিক নেতা শাহ আলম, আশিক, মোতালেব, বকুল ও সুলতানকে আটকে রাখা হয়।

অন্য শ্রমিক নেতারা আটকে রাখার বিষয়টি পুলিশকে জানালে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অদৃশ্য কারণে ২০২১ সালের ১০ মে ভার্সেটাইল এটায়ার লিমিটেড এর স্টোর ইনচার্জ মো: ফেরদৌস বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জন শ্রমিক নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে চলতি বছরের ২ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার এ বি এম রশিদুল বারী। জামিন আবেদন করলে ৪ জন শ্রমিক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কারাগারে থাকা চার শ্রমিক নেতার অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জাতীয় গার্মেন্স শ্রমিক জোট বাংলাদেশ, মাদারল্যান্ড গার্মেন্স শ্রমিক ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা তাদের দ্রুত মুক্তি না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

ট্যাগস :

কারখানা কর্তৃপক্ষের করা মামলায় ৪ শ্রমিক নেতা কারাগারে

আপডেট সময় : ০৬:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩