ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

“কয়রার সমস্যা টিহৃিতকরণ” সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোল টেবিল বৈঠক

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ১২:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৮৮ বার পঠিত

Oplus_131072

কয়রা উপজেলার বিভিন্ন সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটি এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে উঠে আসা প্রধান সমস্যাসমূহ হলো নদী ভাঙন ও দুর্বল বেড়িবাঁধ রক্ষা,স্বাস্থ্যসেবা সংকট ও হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ, উপজেলা সদরে হাসপাতাল নির্মান, শিক্ষার মানের অবনতি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, সড়ক অবকাঠামোর দুরবস্থা , বেকারত্ব ও যুব সমাজের কর্মসংস্থান ঘাটতি, দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব , অকেজো স্লুইসগেট গুলো সংষ্কার, সপেয় খাবার পানির সংকট, কৃষি খাতে বিপ্লব ঘটাতে খাল খনন, সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটির সভাপতি এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম, শাহাবুদ্দিন আহমেদ, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ নওশের আলী,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ রিয়াছাদ আলী, কয়রা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ কামাল হোসেন, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, দক্ষিন বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওসমান গনি খোকন, গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলী, ইউপি সদস্য আবু হাসান, সমাজসেবক মাওলানা সালাউদ্দিন, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, আব্দুল কায়ুম, আঃ হামিদ, ফরিদ রহমান, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, মোঃ মিজানুর রহমান, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটির সদস্য মোনায়েম বিল্লাহ, তরিকুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন, মেসবাহ উদ্দিন, মনিরুল ইসলাম, রাসেল আহমেদ, প্রমুখ।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন,স্থানীয় সমস্যাগুলো নিরুপণ করে সবাইকে সম্পৃক্ত রেখে কয়রার উন্নয়ন কার্যক্রম চালানো হবে।

গোল টেবিল বৈঠকে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

“কয়রার সমস্যা টিহৃিতকরণ” সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোল টেবিল বৈঠক

আপডেট সময় : ১২:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫