কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান
- আপডেট সময় : ০৬:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১০৬ বার পঠিত

খুলনার কয়রা উপজেলা সদরের ৪ নম্বর কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে এই উপহার তুলে দেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হাসান।
বিএনপি নেতা এম এ হাসান বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে শিশুরা যেন পিছিয়ে না পড়ে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অতীতেও আমি মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও কয়রাবাসীর কল্যাণে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রধান শিক্ষক মীনাক্ষী বলেন, দরিদ্র পরিবারের শিশুদের জন্য এই মহতী উদ্যোগ তাদের পড়াশোনার স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে।
নতুন ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, নতুন ব্যাগ পেয়ে খুব আনন্দ লাগছে। কাল থেকেই এই ব্যাগে বইখাতা নিয়ে স্কুলে আসব।
অনুষ্ঠানে অভিভাবক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সুধীসমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


















