কয়রায় দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০২৫
- আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২১৮ বার পঠিত

দুর্যোগ আগাম সতর্কতা,কার্যব্যবস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা বিএনপি সদস্য এম এ হাসান, কয়রা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসাদ আলী, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উত্তর বেদকাশী প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, কয়রা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গণ, এবং উপজেলা বিভিন্ন এনজিও প্রতিনিধি গণ। শিশু মনিরা সুলতানা, প্রমুখ।
দুর্যোগ প্রশমন দিবসে রালি শেষে উপজেলা পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় কয়রার দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন আলাপ আলোচনা হয়।



















