কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৭৯ বার পঠিত

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় উত্তর বেদকাশী হাবিবিয়া দাখিল মাদ্রাসায় এ মহিলা সমাবেশে ইউনিয়নের বিভিন্ন জায়গায় থেকে শত শত মহিলা হাবিবিয়া দাখিল মাদ্রাসায় উপস্থিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন জামায়াতের নেতৃবৃন্দ।
উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর জি এম নূর কামালের সভাপতিত্বে ও সাবেক শিবির নেতা এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা সহকারী অঞ্চল পরিচালক জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সাংবাদিক ডাঃ জাহিদুল ইসলাম, দৈনিক বাণিজ্য প্রতিদিনের রিপোর্টার হাফেজ হাফিজুর রহমান জামায়াত নেতা নাঈমুল রকি প্রমুখ।
কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, থানা পুরুষ মহিলা জামায়াত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে খুলনা ৬ পাইকগাছা -কয়রা জামায়াতের একটি অন্যতম আসন আমার জন্য আপনারা দোয়া করবেন কুরআনের রাষ্ট কায়েম করতে আলেমদের ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তাহলে কুরআনের সুশাসন প্রতিষ্ঠ হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, ভোট একটি আমানত আমরা বিগত ১৭ বছর আমাদের পবিত্র আমানত জালিম সৈরাচর সরকার আমাদের দিনের ভোট রাতে জুলুম করে আমার আমাদের আমানত ছিনিয়ে নিয়েছে। এবার যেনো আমাদের ভোট আমানত সঠিক জায়গায় দিতে পারি সবাই সবার জায়গা থেকে কাজ করুন।



















